রায়হান জামান, কিশোরগঞ্জ
মার্চ ৩১, ২০২৬, ০৪:৫৯ পিএম
কিশোরগঞ্জের মিঠামইনে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ’র ‘একোয়া’ প্রকল্পের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পানির গুরুত্ব, সংরক্ষণ, সঠিক ব্যবহার ও সচেতনতা বিষয়ে বিভিন্ন বার্তা সৃজনশীলভাবে তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগমসহ ইসলামিক রিলিফ বাংলাদেশ’র ‘একোয়া’ প্রকল্পের কর্মকর্তাগণ এবং বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামিক রিলিফ বাংলাদেশ’র ‘একোয়া’ প্রকল্পের কর্মকর্তাগণ অংশ নেন।
এএন