ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাউফলে বিষ ছিটিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৮:৫০ পিএম

বাউফলে বিষ ছিটিয়ে মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘাসমারা বিষ প্রয়োগ করে প্রায় ৬০ শতক জমির মুগডাল ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ও পল্লী চিকিৎসক ইউসুফ মুন্সীর দাবি, পূর্বশত্রুতার জেরে তাঁর ফসলি জমিটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

ইউসুফ মুন্সী অভিযোগ করেন, সোমবার বিকেলে তাঁর ফুফাতো ভাই সিদ্দিক মুন্সীকে ওই ক্ষেতে বিষ ছিটাতে দেখা গেছে। এ সময় সিদ্দিকের সন্তানরা রাস্তার পাশে পাহারায় ছিল। মঙ্গলবার দুপুরে জমিতে গিয়ে তিনি দেখেন, ফুল ও ফল আসতে শুরু করা মুগডাল গাছগুলো ঝলসে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

ভুক্তভোগী কৃষক জানান, ওয়ারিশি সম্পত্তি নিয়ে সিদ্দিক মুন্সীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই ঘটনার জেরে তিনি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত সিদ্দিক মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বাউফল থানার ডিউটি অফিসার এএসআই মো. খোকন জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!