ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ১, ২০২৬, ০৬:১১ পিএম

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে পাহাড়ি জনপদে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় মোট ৭৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার এবং পেন্সিল কাটারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সহজলভ্য করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকাবাসী এই মহতী উদ্যোগের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষ্মীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জেএইচআর

Link copied!