ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ২, ২০২৬, ০৩:৩৪ পিএম

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম মমিনুল হক। মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগের পর বুধবার রাতে তিনি ঢাকা থেকে লালমনিরহাটে পৌঁছালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লালমনিরহাটে নিজ কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন এ কে এম মমিনুল হক। 

দায়িত্ব গ্রহণকালে তিনি জেলার সার্বিক উন্নয়নে ও জনকল্যাণে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও আলোকিত লালমনিরহাট গড়তে জেলা পরিষদ সবসময় কাজ করবে। বিশেষ করে যুব সমাজকে অন্ধকার থেকে ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, নবনিযুক্ত এই জেলা পরিষদ প্রশাসক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার এই নতুন পথচলায় স্থানীয় পর্যায়ে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছে।

জেএইচআর

Link copied!