ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের পায়তারা, প্রতিবাদে জমির মালিকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৬, ০৬:১১ পিএম

মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের পায়তারা, প্রতিবাদে জমির মালিকদের মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া গ্রামে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে ৮৫ বিঘার একটি মৎস্য ঘের দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বহরবুনিয়া গ্রামের ওই ঘেরের ভেড়িতে ‘জমি যার ঘের তার’ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন জমির মালিকেরা। তারা নিজেদের জমিতে নিজেরাই মাছ চাষ করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী ও বহিরাগত একটি চক্র জোরপূর্বক এই ঘের দখল করে রেখেছিল। তারা জমির মালিকদের হাড়ির টাকা (লিজের অর্থ) তো দেয়নি, এমনকি আমন ধানও চাষ করতে দেয়নি। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মহল আবারও দলের নাম ভাঙিয়ে এবং বহিরাগতদের নিয়ে ঘেরটি নতুন করে দখলের চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলে মানববন্ধনে জানানো হয়। জমির মালিকেরা স্পষ্ট জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকেরা তাদের নিজেদের জমিতে ঘের করতে চান। বহিরাগত দখলদারদের উচ্ছেদ করে এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে তারা ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ইতোমধ্যে এ বিষয়ে এমদাদুল ইসলাম ইমু বাদী হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) ও থানার ওসির কাছে মো. আলি আজিম এবং আলমগীর শিকদারসহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলম খান, মিজানুর রহমান, এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল ও হুমায়ুন কবির। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জমির মালিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!