ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এপ্রিল ২, ২০২৬, ০৭:৪১ পিএম

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পাট চাষে কৃষকদের পুনরায় আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। 

বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর কর্মকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষককে আউশ ধান ও পাটের বীজ এবং সার প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে আরও ২০০ জন কৃষককে এই সহায়তার আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রতিজন কৃষককে ১ কেজি পাটবীজ এবং ৫ কেজি করে ডিএপি ও পটাশ সার দেওয়া হয়েছে। অন্যদিকে, উপজেলা পরিষদের সহায়তায় প্রাপ্ত চাষীরা পেয়েছেন ১ কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পটাশ সার। পরিবেশবান্ধব পাটের ব্যবহার বাড়াতে সরকারের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

ফরিদগঞ্জে গত কয়েক বছর ধরে পাট চাষে কিছুটা ভাটা পড়লেও সরকারি এই প্রণোদনার ফলে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তথ্যমতে, গত বছর উপজেলায় ১৪৫ হেক্টর জমিতে পাট চাষ হলেও চলতি বছর তা বেড়ে ১৪৭ হেক্টরে দাঁড়িয়েছে। স্থানীয় কৃষি বিভাগ আশা করছে, নিয়মিত সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পাটের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেএইচআর

Link copied!