ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রংপুরে তিন দিনব্যাপী রিলাই বাণিজ্য মেলা শুরু

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ২, ২০২৬, ০৭:৪৯ পিএম

রংপুরে তিন দিনব্যাপী রিলাই বাণিজ্য মেলা শুরু

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ‘রিলাই বাণিজ্য মেলা’ শুরু হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই মেলায় রংপুর অঞ্চলের ছয়টি জেলার এসডিএফ উপকারভোগীরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এসডিএফ তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা পেয়ে সাধারণ মানুষ নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় মোট ৪০টি স্টলে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও স্থানীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!