ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাঝারি তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৫:২৬ পিএম

মাঝারি তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে চলেছে। মাঝারি তাপপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে জেলাবাসীর জীবনযাপন। বাতাসে আর্দ্রতা কমে আসায় তীব্র গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। আর দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টার ব্যবধানে জেলার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

এমন গরমের দাপটে শহর থেকে গ্রামীণ জনপদও নাজেহাল হয়ে পড়েছে। কৃষক, শহরের রিকশাচালক থেকে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই কথা: ‘এই গরম আর সহ্য হয় না।’

অসহ্য গরমে দুপুরে জেলার প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেই দিনভর ঘরে থেকে গরম সামাল দেওয়ার চেষ্টা করছেন। অতি প্রয়োজনে মানুষ ছাতা মাথায় নিয়ে অথবা রিকশায় চলাচল করছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, তীব্র গরমের কারণে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। প্রতিদিনই গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন। সবাইকে বাড়িতে থাকার, পর্যাপ্ত পানি পান করার এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

আবহাওয়াবিদেরা জানান, ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী, চুয়াডাঙ্গায় বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে।

এএন

Link copied!