ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুরে জরুরি হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ৫, ২০২৬, ১২:৩৩ পিএম

মাদারীপুরে জরুরি হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন

মাদারীপুর জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় শিশুদের সুরক্ষায় জরুরি হাম টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় মাদারীপুর সদর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

টিকাদান কর্মসূচি চলাকালীন সিভিল সার্জনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার এবং মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে সদর উপজেলার ২ হাজার ৯০৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই টিকার আওতাভুক্ত। উপজেলার মোট ২৪টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই জরুরি কার্যক্রম আগামী ৩ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল জানান, হাম প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর। তিনি নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এএন

Link copied!