ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পানির পাম্পের ভ্যান পাইপে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

এপ্রিল ৬, ২০২৬, ০১:৪৩ পিএম

পানির পাম্পের ভ্যান পাইপে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিদ্যুৎ চালিত পানির পাম্পের ভ্যান পাইপের সাথে ওড়না পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাজরাসার গ্রামের চরপালং বালুরঘাট নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাসার গ্রামের কাসেম খান ও লোকমান নামে দুই ব্যক্তি ইরি ব্লকের শেয়ারের ব্যবসা করেন। তারা পানি সেচের জন্য বালুরঘাট কীর্তিনাশা নদীর পাড়ে নিরাপত্তাহীনভাবে বিদ্যুৎ চালিত পানির পাম্প বসান। আজ সকাল ১০টায় রোজিনা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে পাম্পের ভ্যান পাইপের সাথে ওড়না পেঁচিয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহত রোজিনার ভাই আবুল হোসেন বেপারী বলেন, “ইরি ব্লকের পানি সেচের জন্য প্রতি বছর বিদ্যুৎ চালিত মোটর পাম্প বসানো হয়। এ বছর নিরাপত্তার কোন ব্যবস্থা নেয়া হয়নি। নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে আমার বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

নিহত রোজিনার শ্বাশুড়ী রাশিদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, “আমার বউ দুটি সন্তান রেখে গেছে। এখন ওদের কে দেখবে? আমরা মেশিন মালিকদের বিচার চাই।”

পালং মডেল থানার ওসি তদন্ত আবির হোসেন বলেন, “পানি সেচের মেশিন চলাকালীন সময়ে রোজিনা নামের এক মহিলা মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় ওড়নার সাথে ভ্যান পাখার সংযোগে মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এএন

Link copied!