ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজারহাটে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’ শুরু

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজারহাটে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’ শুরু

কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। সোমবার বেলা ১২টায় রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। ফিতা কেটে মেলার কার্যক্রম শুরুর পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পছন্দের বই ক্রয় করেন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, "বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই।"

অনুষ্ঠানে তারুণ্যের বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনসহ কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজক কমিটি জানিয়েছে, মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সৃজনশীল গল্প, উপন্যাস, কবিতা ও ইসলামিক বইয়ের সমাহার ঘটেছে। ১০ দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় পাঠক ও দর্শনার্থীরা মেলাটি সফল করতে ব্যাপক সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!