ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজশাহীতে ২০ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৭, ২০২৬, ০৪:০৭ পিএম

রাজশাহীতে ২০ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ছদ্মবেশে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়েছেন বরিশালের উজিরপুর এলাকার আলোচিত একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খলিল।

সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল।

গ্রেপ্তারকৃত খলিল বরিশালের উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, ২০ বছর আগে উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় থেকেই তিনি পলাতক ছিলেন এবং আইনি প্রক্রিয়া এড়াতে পরিচয় গোপন করে রাজশাহীতে বসবাস শুরু করেন।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে খলিলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দুই দশক ধরে পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ সময় পর এই কুখ্যাত আসামিকে গ্রেপ্তারের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!