ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক মানবকণ্ঠের মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার সংবাদের হোছাইন মুহাম্মদ তারেক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে এস. এইচ. কাইয়ুম (দৈনিক জনতা), সফিউল্লাহ সুমন (দৈনিক জনবাণী) ও ফয়সল আহমেদ (খবরের কাগজ) দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম (দৈনিক প্রলয়) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহ আলম কৌশিক (দৈনিক আমার বার্তা) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন কোষাধ্যক্ষ জাকির মোল্লা, দপ্তর সম্পাদক মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হক শুভ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিব ও মো. ইসহাক দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে নতুন কমিটি বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রেসক্লাবকে একটি আধুনিক ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জেএইচআর