ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সন্দ্বীপে জেলেদের মানববন্ধন, জাল-নৌকা চুরি রোধের দাবি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

এপ্রিল ৮, ২০২৬, ০৪:০৫ পিএম

সন্দ্বীপে জেলেদের মানববন্ধন, জাল-নৌকা চুরি রোধের দাবি

সন্দ্বীপে জেলেদের জাল ও নৌকা চুরি বন্ধ, নতুন করে জেলে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাগরে মৎস্য শিকারের অবরোধকালীন সময়ে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা ভূমিহীন সমিতি ও ‘নিজেদের করি’ সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্দ্বীপে ইদানীং জেলেদের জাল ও নৌকা চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ঋণ নিয়ে মাছ ধরার সরঞ্জাম কেনা জেলেরা এসব মালামাল হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়ছেন। তাঁরা দ্রুত এসব চুরি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, অনেক প্রকৃত জেলে এখনো সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাঁদের দ্রুত জেলে কার্ডের আওতায় আনা জরুরি। এছাড়া মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের যে সরকারি সহায়তা দেওয়া হয়, তা বর্তমান বাজার মূল্যের তুলনায় অপ্রতুল। তাই এই বরাদ্দ বাড়ানোর জন্য তাঁরা সরকারের প্রতি জোর দাবি জানান।

ভূমিহীন সংগঠনের সভাপতি অর্জিত চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস এবং উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি। সন্দ্বীপের কয়েকশ জেলে এই কর্মসূচিতে অংশ নেন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

জেএইচআর

Link copied!