ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নেত্রকোণায় বিআরটিসি বাসে যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ৯, ২০২৬, ০৩:২৩ পিএম

নেত্রকোণায় বিআরটিসি বাসে যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিআরটিসি বাসে যাত্রী সেবার মানোন্নয়ন এবং অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র সমাজ ও সাধারণ নাগরিকরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের নাগড়া বাস কাউন্টারের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বিআরটিসি বাসের সময়সূচিতে অনিয়ম, মাঝপথে যাত্রী ওঠানামা নিয়ে ভোগান্তি এবং কর্তৃপক্ষের তদারকির অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও 'বাংলাদেশ রেড জুলাই'-এর অ্যাডমিন আকাশ অভি বলেন, নেত্রকোণা-ময়মনসিংহ রোডে বিআরটিসি বাস সেবার মান দিন দিন কমছে। নিয়মিত যাত্রী হিসেবে শিক্ষার্থী ও চাকরিজীবীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। বাস ম্যানেজারের উদাসীনতা ও অনিয়মের কারণে সরকারি এই পরিবহন সংস্থাটি তার কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে।

কর্মসূচিতে বিআরটিসি সুপারভাইজার মোহাম্মদ রাব্বী ময়মনসিংহ বাস ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে ডিপো চালানো হচ্ছে এবং স্টাফদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। ম্যানেজারের অনিয়মের কারণে সামগ্রিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ম্যানেজার এনামুল হকের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে ছাত্রনেতা অর্পণ, পূর্ণ, সাম্যসহ অন্যান্য শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আন্দোলনকারীরা তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত যাত্রী সেবার মান উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জেএইচআর

Link copied!