ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে ৪ দিনব্যাপী বৈসাবি উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

এপ্রিল ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

রাঙ্গামাটিতে ৪ দিনব্যাপী বৈসাবি উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু (বৈসাবি) উপলক্ষে রাঙ্গামাটিতে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এই আয়োজনে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে শহর উৎসবে রূপ নেয়।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও শান্তিময় পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো হানাহানি ও হিংসামুক্ত এক সুন্দর পৃথিবী। জুম চাষিদের অভাব-অনটন থাকা সত্ত্বেও বিজু উৎসব পাহাড়ি জনগণের মনে বিপুল আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। তিনি সবাইকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সুন্দর জীবন যাপনের তাগিদ দেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশনের মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা তাঁদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন।

বর্ণিল এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। চার দিনব্যাপী এই আয়োজনে মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা অন্তর্ভুক্ত রয়েছে।

জেএইচআর

Link copied!