ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাহুবলে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

বাহুবলে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এক কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফটিক মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এবং বাহুবল মডেল থানা পুলিশের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ফটিক মিয়ার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ফটিক মিয়াকে মাদকদ্রব্যসহ বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

জেএইচআর

Link copied!