ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পেকুয়ায় বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন, নদীভাঙন রোধে স্বস্তির আশা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৮:০৮ পিএম

পেকুয়ায় বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন, নদীভাঙন রোধে স্বস্তির আশা

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটায় দীর্ঘ প্রতীক্ষিত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে এই কাজের উদ্বোধন করা হয়। সাড়ে ১৭ চেইন দৈর্ঘ্যের এই বাঁধটি নির্মিত হলে নদীভাঙন ও জোয়ারের লোনা পানির হাত থেকে রক্ষা পাবে আলেকদিয়া কাটাসহ আশপাশের বিস্তীর্ণ জনপদ।

সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নির্দেশনায় এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছিল। টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীকে সেই সংকট থেকে মুক্তি দেওয়াই আমাদের লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে বসতবাড়ি ও ফসলি জমি নোনা পানিতে তলিয়ে যেত। একটি স্থায়ী বাঁধের জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। বাঁধের কাজ শুরু হওয়ায় এখন তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হলে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন।

জেএইচআর

Link copied!