ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভূমিধস জয়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১০, ২০২৬, ০২:২৯ পিএম

পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভূমিধস জয়

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা বড় জয় অর্জন করেছেন। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তাদের প্যানেল। সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান মো. আজিজুর রহমান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা ও অ্যাডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪২ ভোট। লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) জয়ী হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামী পন্থী প্যানেলের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র অ্যাডভোকেট খলিলুর রহমান দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!