ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাউবির উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান উপাচার্যের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৯ পিএম

বাউবির উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান উপাচার্যের

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অবকাঠামো ও সার্বিক উন্নয়নে পরিকল্পনা এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর জমি অধিগ্রহণ, জনবল কাঠামো এবং আধুনিক মেডিকেল সেন্টার ও আইটিভিইটি স্থাপনের অগ্রগতি তুলে ধরা হয়। এছাড়া উত্তরা আঞ্চলিক কেন্দ্রের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন ও বিভিন্ন প্রকল্পের বাজেট বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রকৌশল বিভাগ থেকে মূল ক্যাম্পাসসহ বিভিন্ন কেন্দ্রের নির্মাণকাজের বর্তমান চিত্র উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের মতামত নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে আরও বাস্তববাদী হতে হবে। তিনি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং লিফটসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।

উপাচার্য আরও বলেন, প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে জনগুরুত্বপূর্ণ ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মেডিকেল সেন্টারের সেবার মান বৃদ্ধিতে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সভায় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!