ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রুয়েটে নেসকোর নিয়োগ পরীক্ষা সম্পন্ন, অংশ নিলেন ৪৬৭০ পরীক্ষার্থী

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১০, ২০২৬, ০৬:০৮ পিএম

রুয়েটে নেসকোর নিয়োগ পরীক্ষা সম্পন্ন, অংশ নিলেন ৪৬৭০ পরীক্ষার্থী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর ‘সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (এ)’ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এই পদের জন্য মোট আবেদনকারী ছিলেন ৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৬৭০ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৫৪.০৬ শতাংশ। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে রুয়েট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পরীক্ষা চলাকালে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে পিডিবি ও নেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি করা হয়েছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী, পিডিবির যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন) মো. আমিনুল হক, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব ফারজানা খানম। সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!