ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ১০, ২০২৬, ০৭:২৫ পিএম

কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অবস্থিত কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশেষ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রতিকূল পরিবেশ জয় করে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদাকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং অবহেলিত এই চরাঞ্চলের বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, কুড়িগ্রামের সাড়ে চার শতাধিক চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। নদী ভাঙন, বন্যা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার মধ্যেও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে, যা প্রশংসার দাবিদার। এ সময় তিনি বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম কাজী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. ফজলুল হক এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

জেএইচআর

Link copied!