ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১০:৩৬ এএম

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পিআইও কার্যালয় খোলা রাখা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সাবেক সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন তার অনুসারীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পিআইও নূরনবী ইসলাম ও তার অফিস সহকারীকে মারধর করা হয়, এতে তারা আহত হন।

ঘটনার পর পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, নিয়মিত অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা চালান।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ওসি আমানুল্লাহ আল বারি জানান, এ মামলায় এখন পর্যন্ত মামুনুর রশিদ মামুনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এএন

Link copied!