ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী শরীফুল

রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ শুরু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১১, ২০২৬, ০৩:৫৮ পিএম

রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ শুরু

রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্য ও সম্পদ উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, এ শিল্পকে আধুনিকায়ন ও পুনরুজ্জীবনে সরকার মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

শনিবার সকালে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম শিল্পকে নতুনভাবে দাঁড় করাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন রেশমের চাহিদা থাকলেও প্রায় ৯০ শতাংশ আমদানিনির্ভর। স্থানীয় শিল্প পুনরুজ্জীবনের মাধ্যমে এ নির্ভরতা কমাতে কাজ চলছে।

তিনি জানান, পলু চাষ, তুঁত গাছের উন্নয়ন এবং রেশম সুতার মান বৃদ্ধিতে গবেষণার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্ধ কারখানা চালু, বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে।

ঐতিহ্যবাহী ‘বোসনি’ কারিগরদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১১ হাজার ৫০০ জন বোসনি রয়েছেন, যাদের সংখ্যা ক্রমেই কমছে। নতুন প্রজন্মকে প্রশিক্ষণ না দিলে এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিদর্শনকালে রেশম বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ একটি উপস্থাপনার মাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!