ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১১, ২০২৬, ০৬:৪৪ পিএম

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় পৌরসভা পর্যায়ে গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোদা পৌরসভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, নগরকুমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ধণীবুল্লাহ, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক জাকারিয়া হোসেন এবং পৌরসভা কর্মকর্তা ও ফুটবল পরিচালনা কমিটির সদস্য সচিব মোফাজ্জল হোসেন বিপুল। 

এছাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সহকারী শিক্ষক আহসান হাবীবসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বালক দলের ফাইনাল খেলায় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

অন্যদিকে, বালিকা দলের ফাইনালে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভাসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে। টুর্নামেন্টকে ঘিরে খুদে ফুটবলার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেএইচআর

Link copied!