ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোর গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩৬ পিএম

মাগুরায় বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোর গ্রেপ্তার

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে মাদক ব্যবসা, চুরি এবং সহিংসতা দমনে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং তিন চোরকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা রোড এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কুখ্যাত মাদক কারবারি দিপ্ত কুমার বিশ্বাস (৩০)-সহ তিনজনকে গ্রেপ্তার করে। দিপ্ত কুমার ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের মো. নাহিদ হাসান সবুজ (২৫) এবং চাপড়ী গ্রামের তমা (২৬)।

অভিযানকালে আসামিদের তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পৃথক এক অভিযানে শ্রীপুর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকা থেকে পরিচ্ছন্নতা কর্মী সাগরের চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে চুরিকৃত মাল উদ্ধার করায় স্থানীয়রা পুলিশের প্রশংসা করেছেন।

এদিকে শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে আধিপত্য বিস্তার ও মারামারির ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিশেষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি ঢাল, ১০টি লম্বা চায়না দা এবং ৮টি বর্শা। পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও সহিংসতাসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

জেএইচআর

Link copied!