ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার সোনাসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ১০:২৮ এএম

দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার সোনাসহ যুবক আটক

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দর্শনা থানার বারদী বিওপি’র আওতাধীন পাঁচকবর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ টাকারও বেশি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে বারদী বিওপি’র একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় ওত পেতে থাকে। আনুমানিক সোয়া ৭টার দিকে এক ব্যক্তিকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। ওই ব্যক্তি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। আটককৃত পাচারকারীর নাম শ্রী সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পার কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণ ও সরঞ্জাম পরবর্তীতে বেসামরিক সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলার ভেতরে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, স্বর্ণের বারগুলোর মোট ওজন ৪৫২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ও মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!