ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৪:৪৬ পিএম

সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ফরিদপুরের সালথা উপজেলার ৩১নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের অবসর উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় মাঠে জড়ো হন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় শিক্ষকের বিদায়ে পুরো আয়োজন জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে দেখা যায়, যা অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে।

মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রেহেনা পারভিন বলেন, “রবিউল আলম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনা আমাদের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মো. রবিউল আলম ১৯৯০ সালের ২৭ মার্চ সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালের ২৬ মার্চ তিনি অবসরে যান।

জেএইচআর

Link copied!