ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বালু উত্তোলনে হাইমচরে মেঘনার ভাঙন, প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৫:২০ পিএম

বালু উত্তোলনে হাইমচরে মেঘনার ভাঙন, প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এর প্রতিবাদে এবং বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। 

রোববার দুপুরে উপজেলার চরভৈরবী এলাকার হাজী নগর সংলগ্ন মেঘনা নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, কৃষক ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজি বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চরভৈরবী এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের সঠিক নজরদারির অভাবে এই চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ও কৃষক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বালু উত্তোলনের ফলে প্রতিদিন নদী ভাঙছে। অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, নদীভাঙনের ফলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। তারা এই সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের হুঁশিয়ারি, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জেএইচআর

Link copied!