ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাঙামাটিতে মিথ্যা মামলা ও হুমকির অভিযোগ এনে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩০ পিএম

রাঙামাটিতে মিথ্যা মামলা ও হুমকির অভিযোগ এনে মানববন্ধন

রাঙামাটিতে এক নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্ল্যাকমেইল ও অব্যাহত হুমকির অভিযোগ এনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। 

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের নতুন পাড়া, পোস্ট অফিস কলোনি ও মাদ্রাসা পাড়া এলাকার সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, লিপি রহমান নামের এক নারী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করে আসছেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

ভুক্তভোগীদের দাবি, ইতিপূর্বে ওই নারীর ষড়যন্ত্র ও হয়রানির শিকার হয়ে নুরু এবং খোরশেদ আলম নামের দুই ব্যক্তি এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এর আগে গত ৮ এপ্রিল এলাকাবাসী এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করেন।

নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ খালেকের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধন সঞ্চালনা করেন জুয়েল। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নতুন পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু, পোস্ট অফিস কলোনির সভাপতি আনোয়ার আজিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন থেকে অবিলম্বে তদন্তপূর্বক ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জেএইচআর

Link copied!