ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শালিখায় গভীর নলকূপ খুঁড়তে গিয়ে গ্যাসের সন্ধান

জিহাদ হাসান, শালিখা (মাগুরা)

জিহাদ হাসান, শালিখা (মাগুরা)

এপ্রিল ১২, ২০২৬, ১০:২০ পিএম

শালিখায় গভীর নলকূপ খুঁড়তে গিয়ে গ্যাসের সন্ধান

মাগুরার শালিখা উপজেলায় একটি বাড়িতে সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য নলকূপ খনন করার সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। 

রোববার দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া পূর্বপাড়া গ্রামের টুকু মোল্যার বাড়িতে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উৎসুক জনতার ভিড় তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নলকূপ মিস্ত্রিরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে পাম্প স্থাপনের কাজ চলছিল। মাটির নিচে প্রায় ৭০ ফুট গভীরে পাইপ যাওয়ার পর হঠাৎ করে ভেতর থেকে বুদবুদ উঠতে শুরু করে এবং গ্যাসের উপস্থিতি অনুভূত হয়। পরে পাইপের মুখে আগুন দেওয়া হলে তা একাধারে জ্বলতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত মানুষ ঘটনাটি দেখতে ভিড় জমায়।

নলকূপ মিস্ত্রি বলেন, আমরা সত্তর ফুট খনন করার পর গ্যাসের প্রেশার লক্ষ্য করি। পরে আগুন দিলে দেখা যায় সেটি অনবরত জ্বলছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে খবর পেয়ে আমি নিজে এসে বিষয়টি প্রত্যক্ষ করেছি। সম্ভবত এটি প্রাকৃতিক গ্যাস। আমরা যথাযথ প্রক্রিয়ায় পেট্রোবাংলা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব যাতে তারা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে।

নিরাপত্তার স্বার্থে ইউএনও আরও বলেন, যেহেতু এখানে আগুন জ্বলছে, তাই জমির মালিক ও স্থানীয় জনসাধারণকে আগুনের কাছে না যাওয়ার জন্য এবং সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

বর্তমানে স্থানটি প্রশাসনের নজরদারিতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে এটি বড় কোনো গ্যাসের উৎস কি না।

জেএইচআর

Link copied!