ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

যশোরে তেলপাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৩৪ পিএম

যশোরে তেলপাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

যশোরের চৌগাছায় একটি ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুরে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেলের সিরিয়াল নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮), টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবুকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, “যারা এই ঘটনায় জড়িয়েছে তারা দলের পদধারী কোনো নেতা নয়, সাধারণ কর্মী। এটি একটি তুচ্ছ ঘটনা।” অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, দুই পক্ষের ভুল বোঝাবুঝি থেকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!