ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহনগঞ্জে প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৩:১৪ পিএম

মোহনগঞ্জে প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।

পরে তিনি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞান মেলায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

এই মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞান মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাবলিক হাই স্কুল, মাঘান উচ্চ বিদ্যালয়, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, খুরশিমূল উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ মহিলা কলেজ, মোহনগঞ্জ সরকারি কলেজ, মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।

আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক শ্যামল চৌধুরী, সাংবাদিক মো. হাসান খান, সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এএন

Link copied!