ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৬:০৮ পিএম

সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রেম ও দাম্পত্য দ্বন্দ্বকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী স্বামীর স্ত্রী অনশন শুরু করেছেন, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারের তথ্য অনুযায়ী জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের জামাল মন্ডলের ছেলে সৌদি প্রবাসী মমিনের সঙ্গে একই উপজেলার ভাটারা ইউনিয়নের পূর্ব ভাটারা গ্রামের আজিজুল হকের মেয়ে নাদিয়া আক্তার তিশার ২০১৬ সালে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

অভিযোগ রয়েছে, তিশার স্বামী বিদেশে থাকাকালীন সময়ে একই গ্রামের সাকিন মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্ক গভীর হলে প্রেমের পরিণয় ঘটাতে সিয়ামের আহ্বানে গত বুধবার (১৫ এপ্রিল) রাতে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিশা।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিয়াম মিয়ার বাড়িতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় সচেতন ব্যক্তি আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের নয় এটি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সঙ্গেও জড়িত। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!