ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
গাকৃবি উপাচার্য

জিপিএ-৫ নয়, ভালো মানুষ হওয়াই বড়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪৪ পিএম

জিপিএ-৫ নয়, ভালো মানুষ হওয়াই বড়

কেবল ভালো ফলাফল নয়, বরং সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে সত্যিকারের মানুষ হওয়াই সাফল্যের প্রকৃত মাপকাঠি বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার চেয়েও বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। স্বপ্ন দেখার সাহস অর্জন করে তোমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে তিনি ৫৩ জন বিদায়ী শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও অনুভূতি ব্যক্ত করা হয়। সবশেষে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।

জেএইচআর

Link copied!