ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৪৬ পিএম

বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (১ বছর মেয়াদি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রের জন্য নির্ধারিত গাজীপুরের বাউবি মূল ক্যাম্পাসসহ দেশের মোট ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় মোট ৩ হাজার ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুর মূল ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সারা দেশেই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষাটি শেষ হয়েছে।

জেএইচআর

Link copied!