ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বধলায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫৮ পিএম

পূর্বধলায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাবর আজম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির ফুফু মিম পুকুরে প্যান্ট ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। অবুঝ এই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!