ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

শুক্রবার বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রেসক্লাবের সহসভাপতি এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে পুরো গণমাধ্যম ও বাক-স্বাধীনতার ওপর আঘাত। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা বারবার এমন দুঃসাহস দেখাচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা এবং উত্তম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির নেতারাও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

সমাবেশ থেকে সাংবাদিক জহিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

জেএইচআর

Link copied!