ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে সাংবাদিকদের ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ১২:৪৭ পিএম

মাদারীপুরে সাংবাদিকদের ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।

কর্মশালায় মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন, সংবাদপত্রের নীতি-নৈতিকতা রক্ষা এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকগণ তাঁদের বক্তব্যে বলেন, মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ থেকে অবিচার ও বৈষম্য দূর করতে সঠিক ও তথ্যনির্ভর লেখনীর কোনো বিকল্প নেই।

তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের মানবাধিকার বিষয়ে আরও সচেতন ও দক্ষ করে তুলতেই দেশব্যাপী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। স্থানীয় সাংবাদিকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।

জেএইচআর

Link copied!