ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাজিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ১২:৫২ পিএম

নাজিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার গামারীতলা গ্রামের মোঃ রইছ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আরিফ উদ্দিন মন্ডল (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস. এম. সালেহীনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ উদ্দিন মন্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই এস. এম. সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে থামিয়ে তল্লাশি করা হলে ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এম জি

Link copied!