ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুর ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৩৪ পিএম

মাদারীপুর ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

মাদারীপুরের ডাসারে অত্যন্ত উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৪র্থ বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার পাথুরিয়ারপার মীর সেকান্দর আলী সুপার মার্কেটের এনা ক্যাফে রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে এশিয়ান টেলিভিশনের মাদারীপুর ডাসার প্রতিনিধি মো. হেমায়েত হোসেন খান সভাপতি এবং খান মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা নির্ভয়ে আমার যেকোনো ভুল-ত্রুটি তুলে ধরবেন। সাংবাদিকদের কলম সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব।"

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এবিএম সেলিম আহমেদ, সম্পাদক ও প্রকাশক, দি ডেইলি ইভনিং নিউজ এবং মনির হোসেন বিলাস, সাবেক সাধারণ সম্পাদক, মাদারীপুর প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি, ডিবিসি টেলিভিশন।

নবনির্বাচিত সভাপতি মো. হেমায়েত হোসেন খান তার বক্তব্যে বলেন, "আমাদের প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই। জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় পাশে থাকব।"

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শফিক স্বপন, সভাপতি, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি; মো. মহসিন তালুকদার, এশিয়ান টেলিভিশন মাদারীপুর প্রতিনিধি; মোস্তাফিজুর রহমান নাদিম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সু বার্তা; মোস্তাফিজুর রহমান সনেট, সভাপতি, রাজৈর প্রেসক্লাব; মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক, মাদারীপুর জাতীয় রিপোর্টার্স ক্লাব; হাবিবুর রহমান সুমন ও সোহাগ, সভাপতি ও সম্পাদক, মাদারীপুর প্রেসক্লাব ইউনিটি।

এছাড়াও আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. হেমায়েত হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন রায়হান উদ্দিন রুবেল।

এএন

Link copied!