ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম

কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

রোববার দুপুর ১টার দিকে কটিয়াদী মডেল থানার কম্পাউন্ডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল ও মো. শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এএন

Link copied!