ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২০, ২০২৬, ১২:৩৬ পিএম

রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় বিশাল টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্থায়ী ও অস্থায়ী ৪৩৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। কর্মসূচির আওতায় মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫২১ জন এবং কমিউনিটি পর্যায়ের ৪৫ হাজার ৬২৩ জন শিশু রয়েছে।

৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। কার্যক্রম সফল করতে নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০টি কেন্দ্র, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দক্ষ টিকাদানকারী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে সরকারের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। সুস্থ ও সবল প্রজন্ম গড়তে সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।” জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ৭০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন এবং রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

কোনো শিশুর মধ্যে হাম বা রুবেলার লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেএইচআর

Link copied!