ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভোররাতে রক্তাক্ত মেহেরপুর, দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ১২:৪০ পিএম

ভোররাতে রক্তাক্ত মেহেরপুর, দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা

মেহেরপুরের গাংনী উপজেলায় মুকুল হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার ভোরে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে এবং সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় বাসিন্দারা জানান, মুকুল হোসেন প্রতিদিনের মতো ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হয়েছিলেন। ভোর আনুমানিক পাঁচটার দিকে তিনি কাশেম মোড় এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁর বুক ও পিঠে চারটি গুলি লেগেছে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে। ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এটিই প্রথম নয়; এর আগেও মুকুল হোসেনকে লক্ষ্য করে দুই দফায় বোমা হামলার ঘটনা ঘটেছিল। বারবার তাঁর ওপর এমন প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

বর্তমানে সাহারবাটি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেএইচআর

Link copied!