ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০১:৪৫ পিএম

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা।

সিভিল সার্জন জানান, জেলায় এবার ১ লাখ ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে ৯৮০টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। টিকাদান কাজে ৩৪১ জন সরকারি-বেসরকারি কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক।

সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। আগামী তিন সপ্তাহব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশ থেকে হাম-রুবেলা নির্মূলের লক্ষে প্রতিটি শিশুকে সময়মতো টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। বর্তমানে জেলার প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে টিকা প্রদান কার্যক্রম চলছে।

জেএইচআর

Link copied!