ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজৈরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৩:৪৩ পিএম

রাজৈরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মাদারীপুরের রাজৈর শিশুদের সুরক্ষায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হকের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শামীম আখতার।

এ সময় টিকা গ্রহণকারীদের উপস্থিতিতে হাম টিকা সম্পর্কে এবং এই টিকার উপকারিতা বিষয়ে উপস্থিত সকলের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক টিকা গ্রহণকারী অভিভাবকদের উদ্দেশ্যে হাম টিকা সম্পর্কে অবহিত করেন।

রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাম টিকা সম্পর্কে বলেন, সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, তাই জরুরি ভিত্তিতে শিশুদের এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার শিশুকে টিকা দিন এবং আশেপাশের সবাইকে টিকাদানে উদ্বুদ্ধ করুন।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মেডিকেল অফিসার অপূর্ব গাইন, উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর মো. নুরুজ্জামান, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুটুল বিশ্বাস, দপ্তর সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. মহিউদ্দিন চৌধুরী হীরা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসারসহ সুধী সমাজের প্রতিনিধিরা।

এএন

Link copied!