ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দূর্গম সাজেকে বিশুদ্ধ পানি সংরক্ষণে সেনাবাহিনীর ট্যাংক উপহার

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

এপ্রিল ২০, ২০২৬, ০৪:২৬ পিএম

দূর্গম সাজেকে বিশুদ্ধ পানি সংরক্ষণে সেনাবাহিনীর ট্যাংক উপহার

“পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”- এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য এলাকার দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং দূর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এলাকাবাসীর মাঝে একটি বিশুদ্ধ খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়।

সোমবার সকালে স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট পানির ট্যাংকটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, বাঘাইহাট জোনের উদ্যোগে এবার পাহাড়ি দুর্গম এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। সেনাবাহিনী উক্ত এলাকার তরুণ ও সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে। সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

রবীন্দ্রলাল ত্রিপুরার মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থার প্রতীক। এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। স্থানীয় এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য অনেক কষ্ট সহ্য করেছে, আজ তার পূর্ণতা পেল।

বাঘাইহাট জোনের এমন উদ্যোগ পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এএন

Link copied!