ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোয়ালন্দে পদ্মার রুই-কাতলা লক্ষাধিক টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

এপ্রিল ২০, ২০২৬, ০৪:৪০ পিএম

গোয়ালন্দে পদ্মার রুই-কাতলা লক্ষাধিক টাকায় বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক কাতলা ও সাড়ে ১৩ কেজি ওজনের রুই মাছ। মাছ দুটি বিক্রি হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৯০ টাকায়।

সোমবার ভোর রাত ৪টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে জমির হালদারের জালে ২৯ কেজি ৮০০ গ্রামের বিশাল আকৃতির কাতলা মাছটি ধরা পড়ে। পরে মাছটি সকালে দৌলতদিয়া বাজার একতা আড়তে নিয়ে আসলে আড়তদার রেজাউল মাছটি উন্মুক্ত নিলামে তোলেন। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২,২৫০ টাকা কেজি দরে কিনে ঢাকায় অবস্থানরত এক আমেরিকান প্রবাসীর কাছে ৬৮ হাজার ৫৪০ টাকায় বিক্রি করেন।

একই দিন পদ্মা নদী থেকে হালদারের জালে সাড়ে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়ে। উন্মুক্ত নিলামে ব্যবসায়ী চান্দু মোল্লা ৩,১৫০ টাকা কেজি দরে ৪২ হাজার ৫২৫ টাকায় কিনে পরে সেটি ৩,৩৫০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৫৫০ টাকায় সিঙ্গাপুর প্রবাসীর কাছে বিক্রি করেন।

এ ব্যাপারে দৌলতদিয়া মাছ বাজারের মৎস্য আড়তদার রেজাউল ইসলাম বলেন, “বর্তমান সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। আজ সকালে আমার আড়তে দুটি বড় মাছ আসলে উন্মুক্ত নিলামে চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন।”

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে বাজারে গিয়ে বড় দুটি মাছ দেখতে পাই। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছ দুটি কিনে দুজন প্রবাসীর কাছে বিক্রি করি। প্রবাসীরা তাদের পরিবারের জন্য মাঝে মধ্যেই এ ধরনের বড় বড় মাছ কিনে থাকেন।

স্থানীয় বেশ কয়েকজন বলেন, পদ্মা নদীতে ধরা বড় আকারের মাছগুলো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। বড় আকারের মাছগুলো প্রবাসীদের কাছে বিশেষ আকর্ষণীয় হওয়ায় বাজারে বড় মাছের চাহিদা বেড়েই চলেছে। ফলে ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

এএন

Link copied!