ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নরসিংদীতে দুই বীর মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৬:২৫ পিএম

নরসিংদীতে দুই বীর মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান খুররম ও তার সহোদর ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইফতেখার উদ্দিন খান খসরু স্মরণে নরসিংদীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে দুই মুক্তিযোদ্ধার নিজ গ্রাম বেলাব উপজেলার হোসেননগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ মাঠে এ স্মরণসভা করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশ গঠনে সহোদর দুই বীর মুক্তিযোদ্ধার অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। ঢাকা কলেজের মেধাবী ছাত্র খুররম সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ পরিচালনা কমিটির সভাপতি উম্মে হাফসা নাদিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমন্ত লাল পাল, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য মো. মাহফুজুর রহমান খান, শিক্ষানুরাগী মো. মজিবুর রহমান লাল মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন আনুসহ প্রমুখ।

এএন

Link copied!