ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে তরুণীর

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

এপ্রিল ২১, ২০২৬, ০২:৫৯ পিএম

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে তরুণীর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সঙ্গে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রশিদের ছেলে মো. হৃদয় মিয়ার বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা সম্পন্ন হওয়ার পর বরযাত্রীদের আপ্যায়নও করা হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে মাসুদ নামের এক যুবক মোটরসাইকেলে করে এসে উপস্থিত হন এবং দাবি করেন, বন্যা আক্তারের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মোবাইল ফোনে তাদের একসঙ্গে তোলা ছবিও দেখান। এ সময় কনের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসে।

ঘটনার পর নববধূ বন্যা আক্তার জানান, তিনি প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। পরে প্রবাসী স্বামী হৃদয় মিয়া ও উভয় পরিবারের সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাতে প্রায় সাড়ে ৩টার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে মাসুদ মিয়ার (২৪) সঙ্গে বন্যার পুনরায় বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে বন্যা আক্তার বলেন, “মাসুদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। পরিবারের চাপে পড়ে আমি প্রবাসী ছেলেকে বিয়েতে সম্মতি দিয়েছিলাম।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এএন

Link copied!